ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আরামবাগ এলাকার একটি বাসা থেকে গতকাল শুক্রবার সন্ধ্যায় মাজেদ মোল্লা নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। মাজেদের গ্রামের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুরে।
মতিঝিল থানার এসআই আবু তাহের বলেন, মাজেদ (৩৯) আরামবাগের ১৪০/১ নম্বর বাড়ির সাততলায় একটি ফ্ল্যাটে থাকতেন। তাঁর স্ত্রী ও সন্তানেরা গ্রামের বাড়িতে ছিলেন। গতকাল স্ত্রী বাসায় ফিরে দরজা ভেতর থেকে বন্ধ পান। অনেকক্ষণ ডাকাডাকির পরও দরজা না খোলায় পরে পুলিশে খবর দেওয়া হয়। সন্ধ্যা ছয়টার দিকে দরজা ভেঙে লাশ উদ্ধার করে পুলিশ।