ব্যবসায়ী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে ৭০টি ইয়াবা, ২০ গ্রাম হেরোইনসহ মহকুল হোসেন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র্যা ব-১৩ নীলফামারী ক্যাম্পের সদস্যরা। গত রোববার রাত নয়টার দিকে জেলা শহরের বন বিভাগ এলাকার রশিদা ফিলিং স্টেশনের সামনে থেকে তাঁকে আটক করা হয়। র্যা ব-১৩ নীলফামারী ক্যাম্পের কমান্ডার আকরামুল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মকবুলকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নীলফামারী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।