ব্যবসায়ী এবং চাকরিচ্যুত ব্যাংকার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির আলাদা মামলায় এক ব্যবসায়ী ও চাকরিচ্যুত এক ব্যাংকারকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার রাজধানীর শংকর ও নারায়ণগঞ্জ থেকে তাঁদের গ্রেপ্তার করেন দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ-সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আতাউর রহমান সরকার।

গ্রেপ্তারকৃতরা হলেন সোনালী ব্যাংকের নারায়ণগঞ্জ মহিলা শাখার (বর্তমানে ফরেন এক্সচেঞ্জ শাখা) সাবেক ব্যবস্থাপক মো. আব্দুস সামাদ ও মেসার্স এঞ্জেল অ্যাপারেলসের মালিক আনিসুজ্জামান।

দুদক সূত্র জানায়, সোনালী ব্যাংকের নারায়ণগঞ্জ মহিলা শাখার গ্রাহক মেসার্স শুভ ফ্যাশন রপ্তানি ঋণপত্রের বিপরীতে আমদানি করা পণ্য রপ্তানি না করে স্থানীয় বাজারে বিক্রি করে প্রায় ২৩ কোটি টাকা আত্মসাৎ করে। এ কাজে সহায়তা করেন ব্যাংকটির তৎ​কালীন ব্যবস্থাপক আব্দুস সামাদ। এ অভিযোগে ২০১৩ সালে এই ব্যাংক কর্মকর্তাসহ কয়েকজনকে আসামি করা হয়।

এঞ্জেল ফ্যাশনের মালিকের বিরুদ্ধেও রয়েছে একই ধরনের অভিযোগ। তাঁর বিরুদ্ধেও ২০১৩ সালে মামলা হয়। মামলায় অভিযোগ, রপ্তানি ঋণপত্রের বিপরীতে আমদানি করা পণ্য আবার রপ্তানি না করে ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে স্থানীয় বাজারে বিক্রি করে দিয়ে প্রায় ২৮ কোটি টাকা আত্মসাৎ করেন আনিসুজ্জামান।