ব্যবসায়ী ও নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদা উপজেলার একটি হাট থেকে গত বুধবার ধঞ্জয় সেন নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই দিনই ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভুট্টাখেত থেকে নাসিমা পারভীন নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়।
ব্যবসায়ী ধঞ্জয় সেন (৩৫) বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের বাকপুর-নেন্দপুর এলাকার মৃত তুলসী সেনের ছেলে। তিনি বোদা পৌর এলাকার নগরকুমারী মহল্লায় ভাড়া বাসায় থাকতেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে জেলা পরিষদ মার্কেটসংলগ্ন মরিচ হাটে ধঞ্জয়কে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে তাঁর লাশ উদ্ধার করে। এ সময় সেখান থেকে তাঁর একটি মুঠোফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, তাঁর মৃত্যু রহস্যজনক। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গতকাল সকালে উপজেলার বোলদিয়ারা গ্রামের একটি ভুট্টাখেত থেকে নাসিমা পারভীনের (৪৫) লাশ উদ্ধার করা হয়। তিনি বোলদিয়ারা গ্রামের মৃত আসর মোহাম্মদের মেয়ে।