প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের লালপুর উপজেলার পালিদহ এলাকা থেকে শরিফুল ইসলাম (৩২) নামের এক হার্ডওয়্যার ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে মাটিতে পুঁতে রাখা তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
লালপুর থানার পুলিশ জানান, লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের পালিদহ এলাকার বাসিন্দারা সকালে একটি বৈদ্যুতিক খুঁটির পাশে মাথাসহ শরীরের অর্ধেক মাটিতে পুঁতে রাখা অবস্থায় এক ব্যক্তির লাশ দেখতে পান। খবর পেয়ে লালপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।