ব্যবসায়ী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সালথায় মানব পাচারের অভিযোগে হারুন মোল্লা (৫০) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে সালথা বাজারের নিজের টিনের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রামের বাসিন্দা। সালথা থানার এসআই ফরহাদ হোসেন বলেন, হারুন মোল্লা ও তাঁর ভাই হাবিব মোল্লা কয়েক বছর ধরে অবৈধভাবে বিদেশে মানুষ পাচার করে আসছেন। তাঁদের বিরুদ্ধে আদালতে মামলা আছে। এলাকাবাসীর একাধিক অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। থানার ওসি ডি এম বেলায়েত হোসেন বলেন, মানব পাচার আইনে মামলা দিয়ে গতকাল বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ফরিদপুর অফিস