প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর সদর উপজেলার পৌরশহরের ফেরিঘাট এলাকা থেকে মাদকের ব্যবসা করার অভিযোগে রুবেল মিয়া (২৫) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রুবেলের বাড়ি শহরের বানিয়া বাজার এলাকায়। পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে রুবেল পৌর শহরের বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করছিলেন। গতকাল বুধবার সকাল ১০টার দিকে তিনি জামালপুর-শেরপুর সেতুর নিচে মাদক বিক্রি করছেন, এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে পাঁচ গ্রাম হেরোইন জব্দ করা হয়। জামালপুর সদর থানার ওসি তদন্ত কাজী শাহ নেওয়াজ বলেন, এ ঘটনায় রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।