ব্যবসায়ী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের রাজনগরে খোরশেদ খান (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ইলাশপুর গ্রামে। গত বুধবার রাত ১০টা ৪০ মিনিটে উপজেলার টেংরা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছে ২৪টি ইয়াবা বড়ি পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে রাজনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। রাজনগর থানার এএসআই মো. শহীদুল ইসলাম তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। মৌলভীবাজার প্রতিনিধি