ব্যবসায়ী হত্যার ঘটনায় আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে ব্যবসায়ীকে অপহরণ ও হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছেন র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) সদস্যরা। মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ ও বগুড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামের রাশেদুল হোসেন (২২) ও রফিকুল ইসলাম (৩৫) এবং বগুড়া সদর থানার বড় টেংরা গ্রামের শাহীন মণ্ডল (৩০) ও দিলবহল মোহন গ্রামের শহিদুল ইসলাম।
গত ৪ নভেম্বর জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পাট ব্যবসায়ী আমির হোসেন ব্যাপারীকে অপহরণ করা হয়। ৬ নভেম্বর সিরাজগঞ্জের সলঙ্গা থানার সাতটিকরি নামক স্থান থেকে আমির হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ।