ব্যবসায়ীকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকা থেকে গতকাল মঙ্গলবার বিল্লাল হোসেন (৩৫) নামের ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যবসায়ীর বাড়ি আষাঢ়িয়ারচর গ্রামে।
ওই অপহরণের ঘটনায় বিল্লাল হোসেনের ভাই খোরশেদ আলম সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে তিনি উল্লেখ করেন, বিল্লাল হোসেনকে ঢাকা যাওয়ার পথে কাঁচপুর এলাকা থেকে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়।
সোনারগাঁ থানার ওসি মঞ্জুর কাদের বলেন, পুলিশ অপহরণকারীদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।