ব্যবসায়ীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে গতকাল মঙ্গলবার মো. ইসহাক (২৫) নামের এক কাঁচামাল ব্যবসায়ীকে কুপিয়ে আহত করা হয়েছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসহাক সাংবাদিকদের জানান, সন্ধ্যা সাতটার দিকে তাঁর ভাগনের সঙ্গে তরিকুল নামের এক যুবকের কথা-কাটাকাটি ও হাতাহাতি জেরে তাঁকে কোপানো হয়।