ব্যবসায়ীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চরকিশোরগঞ্জ গ্রামে গতকাল বৃহস্পতিবার মোস্তফা মিয়া নামের এক ব্যবসায়ীকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চরকিশোরগঞ্জ গ্রামের মোস্তফা মিয়ার সঙ্গে একই গ্রামের আব্বাস মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গতকাল সকালে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে আব্বাস মিয়ার নেতৃত্বে ১০-১৫ জনের একদল যুবক রামদা, ছেনা, লাঠি ও রডসহ দেশীয় অস্ত্র নিয়ে মোস্তফা মিয়াকে কুপিয়ে জখম করেন। গুরুতর অবস্থায় মোস্তফা মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।