ব্যবসায়ীকে কুপিয়ে জখম গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর রানীনগর উপজেলার ভেটুরিয়া গ্রামে আবদুল মান্নান (৪৫) নামের এক ধান-চাল ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আবদুল মান্নানের বাড়ি আদমদীঘি উপজেলার কয়াকুঞ্চি গ্রামে।
গত শনিবার রাত আটটার দিকে আবাদপুকুর-কয়াকুঞ্চি সড়কের ভেটুরিয়া গ্রামের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বেলাল হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
রানীনগর থানার ওসি আবদুল লতিফ খান বলেন, এ ঘটনায় মান্নানের ভাই মাহফুজুর রহমান রাতেই দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে রানীনগর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ গতকাল রোববার ভোরে নন্দীগ্রাম উপজেলার পারশন গ্রামের বেলাল হোসেনকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে।