ব্যবসায়ীকে কুপিয়ে পাঁচ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী সদরে গতকাল রোববার নির্মল সাহা (৫০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। নির্মল সাহা নরসিংদী বাজারের সুতা ব্যবসায়ী।
স্থানীয় কয়েকজন জানান, নির্মল ডাচ্-বাংলা ব্যাংকের নরসিংদী বাজার শাখা থেকে দুপুর ১২টার দিকে টাকা উত্তোলন করে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে যাচ্ছিলেন। শহরের মধ্য কান্দাপাড়া এলাকার দেশপ্রিয় সড়কে কয়েকজন দুর্বৃত্ত তাঁর পথ রোধ করে। দুর্বৃত্তরা চাপাতি দিয়ে তাঁকে কুপিয়ে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। স্থানীয় লোকজন নির্মলকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।