ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে গতকাল রোববার রাতে সোহেল রানা (৩৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ ও স্বজনেরা বলেছেন, নিহত সোহেল রানা মুদি দোকান করেন। এ ছাড়া তিনি সুদে টাকা ধারের ব্যবসা করতেন।
মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর প্রথম আলোকে বলেন, ঢাকা উদ্যান এলাকার ২ নম্বর সড়কে পরিবারের সঙ্গে থাকতেন সোহেল। গতকাল রাতে তিনি পাশে খালার বাড়িতে গিয়েছিলেন। রাত ১০টার দিকে খালার বাসা থেকে বের হওয়ার পরপরই কয়েকজন দুর্বৃত্ত তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
সোহেলকে কারা, কী কারণে হত্যা করেছে তাত্ক্ষণিকভাবে জানতে পারেনি পুলিশ। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।