প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে গতকাল বুধবার ভোরে ছিনতাইকারীরা কাঁচামাল ব্যবসায়ী নাজিমউদ্দিনকে (৩৫) ছুরিকাঘাত করে তাঁর কাছ থেকে টাকা ও মুঠোফোন নিয়ে গেছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, নাজিমউদ্দিন ভোরে ভ্যান নিয়ে কাঁচামাল আনতে শ্যামবাজার যাচ্ছিলেন। পথে শহীদ ফারুক সড়কে চার ছিনতাইকারী তাঁর ভ্যানের গতিরোধ করে। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাত করে সাড়ে তিন হাজার টাকা ও দুটি মুঠোফোন নিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। যাত্রাবাড়ী থানার এসআই শুভাষী আক্তার বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। কাউকে গ্রেপ্তার করা যায়নি। কয়েক দিন আগে শহীদ ফারুক সড়কে ছিনতাইকারীদের কবলে পড়ে এক যুবকের ওমানে যাওয়া হয়নি।