ব্যবসায়ীকে ছুরিকাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালবাগের নবাবগঞ্জ রোডে দিনদুপুরে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৭৩ হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীর নাম মো. আনোয়ার হোসেন (৩৭)। আহত অবস্থায় গতকাল বৃহস্পতিবার তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, তিনি বেলা তিনটার দিকে শেখসাহেব বাজার থেকে রিকশা করে হাজারীবাগ যাচ্ছিলেন। পথে লালবাগের নবাবগঞ্জ সড়কের ওপর তিন-চারজন ছিনতাইকারী তাঁর পথ রোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা তাঁর পেটে ছুরি মেরে টাকা ও মুঠোফোন নিয়ে পালিয়ে যায়।
তবে লালবাগ থানার দায়িত্বরত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, মো. আনোয়ার হোসেনের পারিবারিক ঝামেলা আছে। পূর্বশত্রুতার জের ধরে তাঁকে ছুরিকাঘাত করা হয়েছে, নাকি ছিনতাইকারীরা এ ঘটনা ঘটিয়েছে, সে ব্যাপারে খোঁজখবর করা হচ্ছে।