ব্যবসায়ীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে পচা-বাসি খাবার রাখায় এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকালে গাজীপুরের মারিয়ালীর দেশিপাড়া এলাকায় খিদমা ফুড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে খিদমা ফুড প্রোডাক্টসে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরি, পচা-বাসি খাবার ও মেয়াদোত্তীর্ণ বেকারি পণ্য সংরক্ষণ করতে দেখা যায়। জরিমানার পাশাপাশি প্রায় ১০ মণ খাবার ধ্বংস করা হয়। গাজীপুর প্রতিনিধি|