ব্যবসায়ীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশি দামে সার বিক্রির অভিযোগে ময়মনসিংহের নান্দাইল উপজেলার এক খুচরা সার বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার রাতে ছিলার বাজারে এ আদালত পরিচালনা করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ছিলার বাজারের খুচরা সার বিক্রেতা মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে নান্দাইল সদর ইউপি চেয়ারম্যানের কাছে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ করেন দুই কৃষক। চেয়ারম্যান ঘটনাটি প্রশাসনকে জানিয়ে প্রতিকার দাবি করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. তামিম আল ইয়ামীন বলেন, তিনি বাজারে গিয়ে অভিযোগের প্রমাণ পেয়ে সার বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় সেখানে ইউএনও মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।