ব্যবসায়ীর ওপর অ্যাসিড নিক্ষেপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের উজিরপুর উপজেলায় বাদশা সরদার (৪০) নামের এক ব্যবসায়ীকে গত মঙ্গলবার রাতে অ্যাসিডে ঝলসে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাদশা উপজেলার বামরাইল ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাদশা সরদার মঙ্গলবার রাতে নিজ বাড়ি বামরাইল গ্রামের উদ্দেশে রওনা হন। রাত ১১টার দিকে ওই গ্রামের এয়ারটেল টাওয়ারের সামনে গেলে দুর্বৃত্তরা বাদশার শরীরে অ্যাসিড নিক্ষেপ করে। এতে তাঁর গলা, বুকসহ শরীর ঝলসে যায়। এ সময় স্থানীয় লোকজন তাঁকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁকে বরিশাল পাঠানো হয়।
উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সানজিদা ইসলাম বলেন, বাদশা সরদারের শরীরে অ্যাসিডজাতীয় তরল পদার্থ নিক্ষেপ করা হয়েছে।