ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মুরাদনগর উপজেলার রাজা চাপিতলা গ্রামের মুঠোফোন ব্যবসায়ী আল আমিন ওরফে বাবুর (২৩) গলাকাটা লাশ গতকাল বুধবার উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে পড়ে থাকা তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আল আমিনের বাবা আবু জাহের বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে হত্যা মামলা করেছেন। নিহত ব্যক্তি রাজা চাপিতলা বাজারে মুঠোফোন ব্যবসার পাশাপাশি বিকাশের (মুঠোফোনে টাকা পাঠানোর মাধ্যম) স্থানীয় এজেন্টও ছিলেন।
পুলিশ জানায়, রাজা চাপিতলা দক্ষিণ-পূর্বপাড়া কবরস্থান ও বাইড়া কবরস্থান-সংলগ্ন জমিতে গতকাল সকাল আটটার দিকে আল আমিনের গলাকাটা লাশ এলাকার কয়েকজন লোক দেখতে পান। পরে পুলিশ গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।