ব্যবসায়ীর টাকা ছিনতাই : ছাত্রদল নেতাসহ আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগে আজ শনিবার রাতে নগরের চকবাজার ও বহদ্দারহাট এলাকা থেকে ছাত্রদল নেতাসহ তিনজনকে আটক করেছে পাঁচলাইশ থানা-পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, আটক তিনজন হলেন চকবাজার থানা ছাত্রদলের সভাপতি নূর মোহাম্মদ ওরফে শিপু, ওহিদুল ইসলাম ওরফে আরিফ ও চানমিয়া ওরফে মামুন। গত বুধবার নগরের কাতালগঞ্জ বৌদ্ধমন্দিরের সামনে থেকে এক ব্যবসায়ীর সাত লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে এই তিনজনকে আটক করা হয়।
পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ শনিবার রাতে প্রথম আলোকে বলেন, ছিনতাইয়ের ঘটনায় এই তিনজনের সম্পৃক্ততা পাওয়ার পরই তাদের আটক করা হয়েছে।
আটক ছাত্রদল নেতা নূর মোহাম্মদ শিপুর ভাই চকবাজার থাকা ছাত্রলীগের সাবেক সভাপতি নূর মোস্তফা টিপু। বর্তমানে যুবলীগ নেতা পরিচয়দানকারী নূর মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘চকবাজার থানা ছাত্রদলের সভাপতি সে। রাজনৈতিক কারণে তার ভাইকে গ্রেপ্তার করা হতে পারে। সে প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ছিনতাইয়ের সঙ্গে তার সম্পৃক্ততা প্রশ্নই ওঠে না।’