ব্যবসায়ীর বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করল প্রতিপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এক ব্যবসায়ীর বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষরা। সোনাপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার ওই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উপজেলার সোনাপুর এলাকার আবু সাঈদের সঙ্গে একই গ্রামের সেলিম মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল দুই পক্ষের মধ্যে প্রথমে সংঘর্ষ হয়। পরে সেলিম মিয়ার নেতৃত্বে তাঁর সহযোগী সাইফুল মিয়াসহ সাত-আটজন যুবক সাঈদের বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে গুঁড়িয়ে দেন এবং তিনটি ঘর ভাঙচুর করেন।
অভিযোগ অস্বীকার করে সেলিম মিয়া দাবি করেন, বিরোধপূর্ণ জমিতে তাঁর মালিকানা আছে। এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।