প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার ধামরাই পৌর এলাকার পাঠানটোলায় এক ব্যবসায়ীর বাড়িতে গত সোমবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা স্বর্ণালংকার ও সাত লাখ টাকা লুট করে নিয়ে গেছে। পুলিশ ও পরিবার সূত্র জানায়, সোমবার রাত সাড়ে আটটার দিকে একদল ডাকাত ব্যবসায়ী আবদুল খালেকের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটের দরজার কড়া নেড়ে দরজা খুলতে বলে। কিছু না বুঝেই আবদুল খালেক দরজা খুলে দেন। সশস্ত্র ডাকাতেরা ভেতরে ঢুকেই পিস্তল দিয়ে তাঁর মাথায় আঘাত করে। পরে ডাকাতেরা পরিবারের অন্য সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটকে রেখে আলমারি ভেঙে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা বলেন, ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।