ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারখানার পরিত্যক্ত মালামালের ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত ব্যবসায়ী সেলিম হোসেন (৩৭) গত বুধবার রাতে মারা গেছেন। তিনি মাদারীপুরের শিবচর এলাকার আলতাফ খলিফার ছেলে। কালিয়াকৈর থানার পুলিশ সূত্র জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় নিলয় মোটরস লিমিটেড কারখানার পরিত্যক্ত মালামালের ব্যবসা নিয়ে সোমবার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে সেলিম হোসেন গুরুতর জখম হন। বুধবার সন্ধ্যায় তিনি মারা যান।