প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত স্বর্ণ ব্যবসায়ী মো. বাবুল মিয়া গত বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। মো. বাবুল মিয়া ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের কসকা বাজারের স্বর্ণ ব্যবসায়ী। গত রোববার তিনি ব্যবসার কাজে কসকা বাজার থেকে ফেনী শহরে আসেন। ফেনী শহরের ট্রাংক রোডে ১০-১২ জন সন্ত্রাসী বাবুলকে ধরে শহরের তাকিয়া রোডের দিকে নিয়ে যায়। সেখানে সন্ত্রাসীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। বাবুলকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ বলেন, বাবুল মিয়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন বলে তিনি শুনেছেন।