ব্যবসায়ীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক ব্যবসায়ীর লাশ গতকাল শুক্রবার তাঁর বাড়ির সামনে থেকে উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যবসায়ীর নাম আলাল মিয়া (৪০)। তাঁর বাড়ি উপজেলার বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী গ্রামে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, গত বৃহস্পতিবার রাত থেকে ব্যবসায়ী আলাল মিয়া নিখোঁজ ছিলেন। রাতে তাঁর মুঠোফোনটিও বন্ধ ছিল। গতকাল সকালে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।