ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের বড়ফা গ্রাম এলাকার একটি চর থেকে আজ শুক্রবার সকালে নয়ন শেখ (৩০) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। নয়ন গ্রামে কাঁচা বাজারের ব্যবসা করতেন।
পারিবারিক সূত্র জানায়, নিহত নয়ন গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের বড়ফা চরপাড়া গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে ঈশার নামাজের পর তিনি ঘর থেকে বাইরে বেরিয়ে যান। রাতে তিনি আর ফিরে আসেনি। রাতে বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, ঘটনার তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।