ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক ফুল ব্যবসায়ীর চার লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে নগরের এনায়েত বাজার মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর নাম আমির হোসেন। চেরাগী পাহাড় মোড়ে তাঁর একটি ফুলের দোকান রয়েছে। তিনি বলেন, মার্কেন্টাইল ব্যাংকের জুবিলি রোড শাখা থেকে ৩ লাখ ৯৫ হাজার ১২৫ টাকা উত্তোলন করে রিকশাযোগে চেরাগী পাহাড় যাচ্ছিলেন। এনায়েত বাজার মহিলা কলেজের সামনে পৌঁছার পর চার যুবক তাঁর রিকশার গতিরোধ করে। এ সময় অস্ত্রের মুখে টাকাগুলো ছিনিয়ে নেয় তারা। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, ছিনতাইয়ের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।