ব্যবসায়ীর ৫ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল রোববার এক ব্যবসায়ীকে মারধর করে তাঁর কাছ থেকে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। উপজেলার ডোয়াইল ইউনিয়নের নিখাই গ্রামে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর নাম মনিরুজ্জামান (৩৫)। পুলিশ সূত্রে জানা গেছে, নিখাই গ্রামের মনিরুজ্জামান গতকাল সকালে পাঁচ লাখ টাকা নিয়ে বাসা থেকে ব্যাংকের উদ্দেশে রওনা হন। তিনি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে একদল দুর্বৃত্ত তাঁকে মারধর করে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। মনিরুজ্জামান বলেন, ‘একই গ্রামের সন্ত্রাসী তোতা মিয়া ও তার দলবল ব্যাংকে যাওয়ার পথে আমাকে মারধর করে টাকা ছিনিয়ে নিয়ে যায়।’ সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি