ব্যবসায়ীর ৮ লাখ টাকা ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুরে আবদুল খালেক নামে এক ব্যবসায়ীকে মারধর করে আট লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। গত মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে নাটোরের হালসা-গুরুদাসপুর সড়কের নাজিরপুর ইউনিয়নের গোপিনাথপুর কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে গতকাল বুধবার দুপুরে আবদুল খালেক বাদী হয়ে চারজনকে আসামি করে গুরুদাসপুর থানায় মামলা করেছেন। মামলার আসামিরা হলেন গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় বাজারের আবুহেনা মোস্তফা কামাল (৩০), খলিফাপাড়া মহল্লার মামুন হোসেন (২৮), ফরিদ হোসেন (২৭) ও সুলতান আহম্মেদ (২৭)।
আবদুল খালেক জানান, তিনি নাটোর থেকে আট লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে চাঁচকৈড় বাজারে ব্যবসাপ্রতিষ্ঠানে ফিরছিলেন। পথে ওই চার ব্যক্তি চাপাতি ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁর পথরোধ করে তাঁকে কুপিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।