ব্যাংক কর্মকর্তার বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় পূবালী ব্যাংকের এক কর্মকর্তার বাসা থেকে নাসিমা আক্তার নামে এক কিশোরী গৃহপরিচারিকার লাশ উদ্ধার হয়েছে। গতকাল রোববার বিকেলে নগরের উত্তর চর্থা এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নাসিমা (১৫) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া মধুখালী গ্রামের জামাল উদ্দিনের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর চর্থা এলাকার চিকিত্সক ইমাম উদ্দিনের বাসায় ভাড়া থাকেন পূবালী ব্যাংকের কর্মকর্তা রেহানা আক্তার। তাঁর বাসায় তিন মাস আগে গৃহপরিচারিকার কাজ নেয় নাসিমা। গতকাল বিকেলে বাসায় ঝুলন্ত অবস্থায় ওই কিশোরীর লাশ পাওয়া যায়।
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বলেন, শারীরিক অসুস্থতার কারণে ওই কিশোরী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশকে জানানো হয়েছে। তবে ময়নাতদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে। লাশ কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগে পাঠানো হয়েছে।