ব্যাংক ব্যবস্থাপকদের কাছে মুঠোফোনে চাঁদা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী জেলায় বিভিন্ন ব্যাংকের প্রায় ৪০টি শাখার ব্যবস্থাপকদের কাছে মুঠোফোনে সন্ত্রাসীরা চাঁদা দাবি করে হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ব্যাংকগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে লিখিতভাবে জানানো হয়েছে।

গত তিন থেকে চার দিনে সোনালী ব্যাংক নরসিংদীর আঞ্চলিক শাখার সহকারী মহাব্যবস্থাপকসহ (এজিএম) ১৯টি শাখা, জনতা ব্যাংকের ১৭টি শাখা এবং অগ্রণী ব্যাংকের দুটি শাখাসহ মোট প্রায় ৪০টি শাখার ব্যবস্থাপকদের কাছে চাঁদা দাবি করা হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।