প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারে উত্তরা ব্যাংক লিমিটেড শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক জহির উদ্দিন আখেন্দর (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে শ্রীমঙ্গল শহরের শাহীবাগ এলাকার বাসায় সিলিং ফ্যানের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে গতকাল বুধবার তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠায় পুলিশ। থানার ওসি মো. আবদুল জলিল জানান, এখনো জহিরের আত্মহত্যার কারণ জানা যায়নি। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা করা হবে।