ব্যাংকার-ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে ব্র্যাক ব্যাংকের এক কর্মকর্তা ও একজন ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার কমিশন তা অনুমোদন দেয়।

যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হচ্ছে, তাঁরা হলেন ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মকর্তা সুকুমার রায় ও নাফিসা ট্রেডার্স নামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক মো. নুর আলম হক প্রামাণিক।
তাঁদের বিরুদ্ধে অভিযোগ, ব্যাংক কর্মকর্তা যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে ব্র্যাক ব্যাংক প্রধান কার্যালয় এক কোটি টকার বেশি আত্মসাৎ করেন ওই দুজন। বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের অনুকূলে ইস্যু করা ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকার তিনটি ডিম্যান্ড ড্রাফট (ডিডি) ও একটি পে-অর্ডার প্রতিষ্ঠানটির হিসাবে জমা না করে অন্য দুটি হিসাবে স্থানান্তর করেন আসামিরা। পরে চেক ও ক্রেডিট কার্ডের মাধ্যমে ১ কোটি ১০ লাখ ৪৩ হাজার ৬৫৫ টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেছেন তাঁরা।
এ অভিযোগে গত বছরের জুলাইয়ে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক। তিনিই মামলার তদন্ত করেন। তদন্ত শেষে অভিযোগপত্র দেওয়ার সুপারিশ করে কমিশনে প্রতিবেদন জমা দিলে কমিশন তা অনুমোদন দেয়।