প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনতা ব্যাংক থেকে এলসির মাধ্যমে প্রায় ২৫১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ওই ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক মনজেরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার উপপরিচালক সামসুল আলম রাজধানীর মতিঝিল থানায় মামলাটি করেন। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
ঘটনার সময় মনজেরুল ইসলাম জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক ছিলেন। পরে মহাব্যবস্থাপক হিসেবে তিনি অবসরে যান। তিনি বর্তমানে শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমপি) ।
অন্য আসামিরা হলেন জনতা ব্যাংকের সাবেক এজিএম শামীম আহমেদ খান, জনতা ব্যাংক লোকাল অফিসের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. মশিউর রহমান, লোকাল অফিসের সাবেক ব্যবস্থাপক এ এস এম জহিরুল এবং মেসার্স ঢাকা ট্রেডিং হাউসের মালিক মো. টিপু সুলতান।