ব্যাংকের ভেতরে গ্রাহকের টাকা চুরি, মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনালী ব্যাংক যশোর করপোরেট শাখার ভেতর থেকে এক গ্রাহকের ৬০ হাজার টাকা চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। বিকেলে ওই গ্রাহক যশোর কোতোয়ালি থানায় মামলা করেছেন।
ওই গ্রাহকের নাম ইবাদুর রহমান (৫০)। তাঁর বাড়ি যশোর সদর উপজেলার উপশহর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ইবাদুর যশোর শহরের রেল সড়কে অবস্থিত সোনালী ব্যাংক করপোরেট শাখায় গিয়ে ৬০ হাজার টাকা তোলেন। টাকা তুলে একটি শপিং ব্যাগের ভেতরে রাখেন। কিছুক্ষণ পরে তিনি দেখেন শপিং ব্যাগের ভেতরে টাকা নেই। ব্যাগের নিচে কাটা।
এ ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, সোনালী ব্যাংকে টাকা খোয়া যাওয়ার ঘটনায় চুরির একটি মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।