ব্যাগে পাওয়া গেল দুটি গ্রেনেড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ব্যাগ থেকে দুটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণখানের ফায়েদাবাদ এলাকায় সালমা মার্কেটের কাছে টহল পুলিশ দেখে এক দুর্বৃত্ত একটি ব্যাকপ্যাক ফেলে পালিয়ে যায়। এরপর টহল পুলিশ পুলিশের কাউন্টার টেররিজম বিভাগকে খবর দেয়। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম বিভাগের বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি খুলে দুটি গ্রেনেড পায়।
ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার রহমত উল্লাহ চৌধুরী আজ রাতে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। শক্তিশালী ওই গ্রেনেড দুটি উদ্ধার করে মিন্টো রোডের গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আনা হয়েছে।