ব্যাডমিন্টন খেলা নিয়ে কিশোর খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা শহরের পারলা মধ্যপাড়ায় গতকাল সোমবার রাতে ব্যাডমিন্টন খেলা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতে আরজু লস্কর (১৬) নামের এক কিশোর খুন হয়েছে। আরজু ওই পাড়ার আকরাম লস্করের ছেলে।
আরজুর চাচা রেজাউল লস্কর প্রথম আলোকে জানান, সন্ধ্যার পর আরজু ও প্রতিবেশী সমবয়সী শাহীন হোসেন বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলছিল। এ সময় খেলা নিয়ে দুজনের কথা-কাটাকাটি হয়। রাত পৌনে আটটার দিকে আরজুর গলায় শাহীন ছুরিকাঘাত করে। ঘটনাস্থলে আরজুর মৃত্যু হয়। পরে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। আরজু রংমিস্ত্রির সহযোগীর কাজ করত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, প্রতিবেশী দুই কিশোর পরস্পর বন্ধু। একসঙ্গে চলাফেরা-খেলাধুলা করত। ঘটনার পর শাহীন পালিয়েছে। ওই ঘটনায় এখনো মামলা হয়নি।