ব্রহ্মপুত্র নদে লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দরে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার সাবদি হাজরাদি এলাকা থেকে উদ্ধারের পর লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। বন্দর থানার এসআই আহসানউল্লাহ চৌধুরী বলেন, ধারণা করা হচ্ছে, অন্য কোনো জায়গায় হত্যা করে লাশ ব্রহ্মপুত্র নদে ফেলে দেওয়া হয়েছে। লাশটি ভাসতে ভাসতে নদের তীরে আটকে যায়। লাশে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ