ব্রাহমা জাতের গরু চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ঘোনারচালা গ্রামে এক কৃষকের ব্রাহমা জাতের একটি গরু চুরি হয়েছে। গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার কৃষক মোহাম্মদ আলী চুরির মামলা করেন। মোহাম্মদ আলী বলেন, সোমবার রাতে চোরের দল ট্রাকযোগে গরুটি চুরি করে পালিয়ে যায়। ঘুম থেকে উঠে পিছু নিলেও তিনি চোরদের ঠেকাতে পারেননি। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন শফিকুল ইসলাম শেখ বলেন, ব্রাহমা জাতের ৪৫০ কেজি ওজনের একটি গরু চুরি হয়েছে বলে শুনেছি। আরও দেড় বছর পার হলে গরুটির ওজন এক টন হতো। সখীপুর থানার এসআই আনিছুর রহমান বলেন, মামলা হয়েছে। চোর ধরার চেষ্টা চলছে।