ব্রাহ্মণবাড়িয়ায় কৃষক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর পূর্বপাড়া গ্রামে ফিরোজ মিয়া খাদেম (৬৮) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ফিরোজ মিয়ার পরিবারের সদস্যদের দেওয়া তথ্যের বরাত দিয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদের দেওয়া ভাষ্য, গতকাল রাতে গ্রামের বাজারের কাছে ফিরোজ মিয়াকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে লোকজন তাঁর স্বজনদের খবর দেয়। স্বজনেরা তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসির তথ্যমতে, ফিরোজের বুক ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।