ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে র্যাব। গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে একটায় এ অভিযান চালান র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সূত্র জানায়, রাত পৌনে একটার দিকে বিশ্বরোড এলাকায় রমজান মিয়া ও আবদুল্লাহ মিয়ার ফলের দোকানের সামনে একটি কাভার্ড ভ্যান দাঁড়িয়ে ছিল। এ সময় র্যাবের সদস্যরা তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করেন। তবে গাড়িচালক, মালিক ও সহকারী কাউকে পাওয়া যায়নি। পরে গাঁজা ও কাভার্ড ভ্যানটি ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়।