ব্রাহ্মণবাড়িয়া থেকে দুই আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটাইয়া ইউনিয়নে চন্দ্রশুদ্ধি গ্রামে শিশু আবু তাহের ওরফে শাকিল (১৩) হত্যার ঘটনায় করা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন বাটাইয়া ইউনিয়নের দৌলতরামদি গ্রামের মো. আবদুল্লাহ (২১) ও আবুল হাসনাত ওরফে সুজন (২০)।
পুলিশ সূত্র জানায়, শাকিল হত্যা মামলার প্রধান আসামি আবদুল্লাহসহ তিনজন আসামি পলাতক ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহেদের নেতৃত্বে একদল পুলিশ ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় একটি জাহাজে অভিযান চালিয়ে আবদুল্লাহ ও হাসনাতকে গ্রেপ্তার করে।
কবিরহাট থানার ওসি মুক্তার হোসেন জানান, এ মামলার পাঁচ আসামির মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বছরের ২৫ ডিসেম্বর চন্দ্রশুদ্ধি গ্রামের আবু তাহেরকে বাইসাইকেল চুরির অভিযোগে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়।