প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামী দাবি করেছে, ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়িঘরে হামলার ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের নেতারাই দায়ী। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের উপস্থিতিতে এবং মন্ত্রীর ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতাদের উসকানিতে এ ঘটনা ঘটেছে। স্থানীয় আওয়ামী লীগের নেতারা এবং প্রাণিসম্পদমন্ত্রী এর দায় এড়াতে পারেন না।
গতকাল শনিবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এ দাবি করেন।
বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের স্থানীয় তিনজন নেতাকে দল থেকে বহিষ্কারের ঘটনায় অকাট্যভাবে প্রমাণিত হয়, নাসিরনগরের এ ঘটনা পরিকল্পিতভাবে সরকারি দলের লোকেরাই ঘটিয়েছে।
বিবৃতিতে ঘটনার দায় স্বীকার করে মন্ত্রী ছায়েদুল হকের পদত্যাগ এবং একই সঙ্গে ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে জামায়াত। বিজ্ঞপ্তি।