প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার পুলিশ চারটি তাজা ককটেল উদ্ধার করেছে। গত শনিবার রাত ১০টার দিকে সরাইল থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান উপজেলার পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ী গ্রামের আবু বকরের বসতবাড়ির সামনের রাস্তার পাশ থেকে এগুলো উদ্ধার করেছেন। মশিউর রহমান বলেন, ‘গ্রামবাসীর মাধ্যমে খবর পেয়ে আমরা পরিত্যক্ত চারটি ককটেল উদ্ধার করেছি। দুর্বৃত্তরা কোনো অসৎ উদ্দেশ্যে এগুলো এখানে এনে থাকতে পারে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।