ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের বেড়িবাঁধ এলাকা থেকে ইটভাটার শ্রমিক সরদার হিরো মিয়ার (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার ভোরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। হিরো মিয়া গোর্কন ইউনিয়নের গোর্কন গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত আটটার দিকে হিরো মিয়া বাড়ি থেকে বের হন। অনেক রাত হয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
রাত দুইটার দিকে কুন্ডা গোর্কন বেড়িবাঁধের পাশে কপালীপাড়া গ্রামের রাস্তায় তাঁর লাশ দেখতে পান স্বজনেরা। গতকাল ভোরে নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) শাখাওয়াত হোসেন হিরো মিয়ার লাশ উদ্ধার করেন। এসআই শাখাওয়াত হোসেন জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে।