প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাচারের উদ্দেশ্যে ব্রিফকেসের হাতলের ভেতরে অভিনব কায়দায় রাখা ১ হাজার ১৫০টি ইয়াবা বড়িসহ মো. মামুন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত ১০টার দিকে টেকনাফ বাসস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, বুধবার রাতে পুলিশের একটি দল টেকনাফ বাস টার্মিনাল এলাকায় বাসে তল্লাশি চালিয়ে ব্রিফকেসসহ এক ব্যক্তিকে আটক করে। ব্রিফকেসের হাতলের ভেতরে অভিনব কায়দায় লুকানো ১ হাজার ১৫০টি ইয়াবা বড়ি পাওয়া যায়।