ব্র্যাক প্রতিনিধির দুই লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশে ঋণের কিস্তির টাকা আদায় করে আসার সময় ব্র্যাকের এক প্রতিনিধিকে মারধর করে তাঁর কাছ থেকে প্রায় দুই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বেলা একটার দিকে এ উপজেলার আংড়াইল এলাকায় এ ঘটনা ঘটে।
থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, গতকাল দুপুরে তাড়াশ ব্র্যাক কার্যালয়ের প্রতিনিধি মো. পলাশ সরকার কিস্তির টাকা তুলে কার্যালয়ে ফিরছিল। তাড়াশ-কাটাগাড়ী সড়কের আড়ংগাইল এলাকায় পৌঁছালে ছয়-সাতজন সন্ত্রাসী তাঁর গতিরোধ করে তাঁকে মারধর করে ও গাছের সঙ্গে বেঁধে রাখে। এ সময় তাঁর কাছে থাকা প্রায় দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।
পরে স্থানীয় লোকজন ওই প্রতিনিধিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে তাড়াশে পাঠায়।
এ ব্যাপারে জানতে চাইলে তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) ওয়ারেছ আলী প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তদন্ত করপ্রেয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।