ব্র্যাকের নারী কর্মী খুন, স্বামীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের মুড়ুলি এলাকায় ভাড়া বাসা থেকে গতকাল মঙ্গলবার বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের এক নারী কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই নারীর স্বামীসহ তিনজনকে আসামি করে হত্যা মামলা হয়েছে।

মৃত নারীর নাম বিলকিস খাতুন (২৫)। তিনি স্বামী আনিসুর রহমানের সঙ্গে মুড়ুলি এলাকায় থাকতেন। তাঁর বাবার বাড়ি সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকায়। আনিসুরের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার সান্ধ্যা গ্রামে।

বিলকিস ব্র্যাকের যক্ষ্মা প্রকল্পের কর্মসূচি সংগঠক হিসেবে যশোরে কর্মরত ছিলেন। তাঁর স্বামী আনিসুরও ব্র্যাকের কর্মী। তিনি ব্র্যাকের ঝিকরগাছা উপজেলার ছুটিপুর শাখায় ক্ষুদ্রঋণ কর্মসূচির সংগঠক হিসেবে কর্মরত আছেন।

রাজিয়া সুলতানা বলেন, ‘আনিসুর আমার মেয়েকে গলা টিপে হত্যা করেছে। অন্য একটি মেয়ের সঙ্গে আনিসুরের সম্পর্ক রয়েছে। বিষয়টি নিয়ে গত সোমবার দুপুরে মেয়ে ও জামাইয়ের মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে মারামারি হতো।’

যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, ঘটনার পর থেকে আনিসুর রহমান পলাতক।